নিন্দুকের মুখে ছাই দিয়ে বক্স-অফিসে রমরমা ব্যবসা করেছে সানীর ছবি ‘এক পেহেলি লীলা’। সানির দাপটে ফিকে পড়ে গিয়েছিল একইসঙ্গে মুক্তি পাওয়া অানুশকার ‘এনএইচ-১০’ ও অমিতাভের ‘শামিতাভ’। এই সাফল্য স্বীকৃতি থাকলেও সম্মান থেকে এখনও বঞ্চিতসানি লিওন। কোন পুরস্কারের জন্য মনোনীত হননি তিনি। অবশ্য এ নিয়ে কোন আক্ষেপ নেই বলে গণমাধ্যমকে জানিয়েছেনসানি লিওন।
সানি লিওন জানিয়েছেন, আমি কোনদিন পুরস্কারের আশা করি না। এও জানি আমি কোনদিন পুরস্কারের জন্য মনোনীতও হব না। কারণটা অবশ্যই আমার ‘অতীত’।
তিনি আরো বলেন- অন্যরা পুরস্কার পাচ্ছেন, আমার দেখতে খুব ভালো লাগে। বিশেষ করে যে সিনেমাগুলি আমি দেখেছি, সেগুলি পুরস্কৃত হলে আমি বেশি খুশি হই। আমার কোন রকমের হিংসে হয় না যে আমাকে পুরস্কৃত করা হচ্ছে না।

0 comments:
Post a Comment