আমার কাছে খাঁটি দুধ আছে পরীমনি (ভিডিওসহ)

পরীমনি অভিনীত মুক্তি প্রতিক্ষিত সিনেমা ‘লাভার নাম্বার ওয়ান’ ট্রেইলার প্রকাশিত হয়েছে ৫ আগস্ট বুধবার। এই ট্রেইলারের একটি দৃশ্যে দেখা যাচ্ছে পরীমনি, বাপ্পিকে ডেকে বলছেন, ‘এই যে সাহেব, আমার কাছে খাঁটি দুধ আছে’।

শুধু তাই নয়, পরীমনি পদ্মার টাটকা ইলিশ’ও বিক্রি করছেন। সদ্য মুক্তি পাওয়া লাভার নাম্বার ওয়ান সিনেমার ট্রেইলারের বিভিন্ন দৃশ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রি বিক্রি করতে দেখা গেছে পরীকে। পরিমনির স্বভাবজাত ভাবেই বেশ কিছু অশ্লীল দৃশ্যে এবং ভাষায় দেখা যাচ্ছে পরিমনিকে।

ফারুক ওমর পরিচালিত সিনেমাটি মুক্তি পাবে ২১ আগস্ট। নির্মাতা সূত্রে জানা গেছে, সিনেমাটির মুক্তিকে সামনে রেখে এর ট্রেইলার ইউটিউবে প্রকাশ করা হয়।
দুই মিনিট এক সেকেন্ডের এ ট্রেইলারে বাপ্পির অ্যাকশন ও পরীমনির রোমান্স চোখে পড়ার মতো।
সিনেমাটির গল্পে বাপ্পী এবং পরীমনি অভিনয় করছেন ‘বাদশাহ’ ও ‘দোলা’ চরিত্রে। এতে আরো একটি গুরুত্বপূর্ণ চরিত্র‘প্রিয়া’। এ চরিত্রে অভিনয় করেছেন নবাগত তানিয়া বৃষ্টি। অন্যান্য চরিত্রে অভিনয় করছেন মিশা সওদাগর, আলীরাজ, রেহানা জলি, ডি জে সোহেল, আফজাল শরীফ, নজরুল রাজ প্রমুখ।

এর কাহিনিতে দেখা যাবে বাদশার মামাতো বোন প্রিয়া ছোটবেলা থেকেই বাদশাহকে ভালোবাসে। কিন্তু ভালোবাসার কথা বলা হয়ে ওঠে না কখনো। এক দুর্ঘটনায় বাদশাহর সঙ্গে দেখা হয় দোলার। প্রথম দেখাতেই দোলাকে ভালো লেগে যায় বাদশাহর। ঘটনাচক্রে প্রিয়ার ভালোবাসার কথাও জানতে পারে বাদশাহ। শুরু হয় সম্পর্কের টানাপোড়েন। ত্রিভুজ প্রেমের এই গল্প নিয়েই এগিয়ে গেছে লাভার নাম্বার ওয়ান চলচ্চিত্রের কাহিনি।
মাতৃছায়া চলচ্চিত্রের ব্যানারে নির্মিত সিনেমাটি এরই মধ্যে সেন্সর ছাড়পত্রও পেয়েছে। এ সিনেমায় গান থাকছে মোট পাঁচটি। গানগুলোর দৃশ্যায়ন করা হয়েছে বাংলাদেশের বিভিন্ন লোকেশনে।
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment