মিউজিক ভিডিওর মাধ্যমে বছর খানেক
আগে দু’জনার পরিচয়। ‘ভোট ফর ঠোঁট’ শীর্ষক এই ভিডিও দিয়ে গেল এক বিস্ময়কর
সাফল্য। ইউটিউবে গানের দর্শক সাড়ে চার লাখ পেরিয়েছে এরই মধ্যে।গানটিতে
প্রীতম আহমেদের সাথে মডেল হয়ে বেশ আলোচিত হয়েছিলেন মডেল অভিনেত্রী নায়লা
নাঈম।
পর্দায় দুজনকে এক সাথে দেখা গেলেও দুজনকে
এক সাথে কাছে পায়নি ভক্তরা। ভক্তদের মন খুশি করতেই আজ রাত ১১ টায় তাদের
দুজনকে পাচ্ছে ভক্তরা। রেডিও ধ্বনিতে (fm 91.2) প্রচার হচ্ছে নায়লা নাঈম এর
স্পেশাল শো ‘ডাবল স্কুপ উইথ নায়লা নাঈম’, যার এবারের অতিথি সঙ্গীতশিল্পী
প্রীতম আহমেদ। প্রতি বৃহস্পতি বার রাত ১১ টা থেকে ১ টা পর্যন্ত গত বৃহস্পতি
বার থেকে নায়লা নাঈমকে সরাসরি শ্রোতারা শুনতে পাচ্ছে এই অনুষ্ঠানের মধ্য
দিয়ে। প্রথম পর্বে যার অতিথি ছিল মডেল সাকিব সারওয়ার।
নায়লা নাঈম বলেন, ‘‘প্রীতম বর্তমান সময়ের
অন্যতম একজন সঙ্গীতশিল্পী। আর এই কোথাও ঠিক যে, ‘ভোট ফর ঠোঁট’ গানের মধ্য
দিয়ে আমার নিজের জনপ্রিয়তাও অনেক বেরেছে। এর সুবাদে তাঁর সাথে আমার এক
ধরনের বন্ধুত্বটা সৃষ্টি হয়েছে। আমার মনে হয় শ্রোতারা আমাদের আড্ডা অনেক
উপভোগ করবে। আড্ডার পাশাপাশি আমরা শুনব সঙ্গীতশিল্পী প্রীতম এর জনপ্রিয়
কিছু গান।’’ বিডি-জার্নাল.কম

0 comments:
Post a Comment